২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোর সংশোধনাগারে সংঘর্ষে নিহত ৬

এল সালভাদরের একটি কিশোর সংশোধনাগারে প্রতিদ্বন্দ্বী দুটি দলের সংঘর্ষে ছয় কিশোর নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Sep 2013, 12:15 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

মঙ্গলবার রাজধানী স্যান সালভাদরের কাছে তোনাকাতেপেকিউ কারাগারে এ ঘটনা ঘটে। কারাগারটিতে প্রায় সাতশ’ বন্দি রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তারা জানান, সংঘর্ষে জড়িয়ে পড়া কিশোররা মারা সালভাট্রুচা এবং এমএস-১৩ চক্রের সদস্য।

ওই মারামারির পর কয়েক ডজন দাঙ্গা পুলিশ কারাগারে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে দুইজন কিশোর। বাকি চারজনের বয়স ১৮ বছর অতিক্রম করলেও তাদের প্রাপ্তবয়স্কদের কারাগারে পাঠানো হয়নি।

মধ্য আমেরিকার এই দেশেটিতে প্রতিটি কারাগারেই ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি রয়েছে। গত বছর দেশটির ভয়ঙ্কর চক্রগুলোর মধ্যে একটি ভুয়া যুদ্ধবিরতির পর গত কয়েক সপ্তাহে এল সালভাদরে হত্যার সংখ্যা বেড়ে গেছে।