২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যালিকার ঘরে নিদ্রাচ্ছন্ন ক্যামেরন!

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের গভীর ঘুমের একটি একান্ত পারিবারিক ছবি নেটে ছেড়েছেন তারই শ্যালিকা এলিস শেফিল্ড।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 12:04 AM

Updated : 23 Aug 2022, 06:56 PM

ক্লান্ত ক্যামেরন অঘোরে ঘুমাচ্ছেন শ্যালিকার ঘরেই। ছবিটি তোলা এলিসের বিয়ের পিঁড়িতে বসার দিনে।ক্যামেরনকে আড়াল করে দাঁড়িয়ে আছেন এলিস শেফিল্ড।

তারপরও ছবিটিতে স্পষ্টই দেখা যাচ্ছে খালি পায়ে লম্বা হয়ে শুয়ে থাকা ক্যামেরনকে। পাশে আছে তার দাপ্তরিক কাজের সেই বিখ্যাত লাল ব্রিফকেস। যে ব্রিফকেসটি ট্রেনের কামরায় অরক্ষিত অবস্থায় ফেলে গিয়ে ভুলোমনা প্রধানমন্ত্রী হিসাবে সমালোচিত হয়েছিলেন ক্যামেরন।

এলিস ছবিটি ইনস্টাগ্রাম- এ পোস্ট করার পর আবার তুলে ফেললেও এরই মধ্যে তা দেখেছে কোটি কোটি দর্শক।

‘দ্য ইনডিপেনডেন্ট’ জানায়, ছবিটি তোলা হয়েছে জি-২০ সম্মেলনের পরদিন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালাতে গিয়ে তিনি যে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলেন তারই লক্ষণ যেন ধরা পড়েছে এ ছবিতে।