২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৫

কানাডায় অটোয়ার উপকণ্ঠে একটি রেলক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে দোতলা বাসের সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Sep 2013, 09:27 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM


বুধবার সকালের ব্যস্ত সময়ে এ দুর্ঘটনা ঘটে।ট্রেনের ধাক্কায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। লাইনচ্যুত হয়েছে ট্রেনটি।

গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে ট্রেনের যাত্রীদের কেউ মারাত্মকভাবে আহত হয়নি।

অটোয়ার দমকল বাহিনীর মুখপাত্র সিটিভি নিউজকে বলেন, প্রাথমিক হিসাবে ৫ জনের মৃত্যুর খবর জেনেছেন তিনি। আর ৬ জন কিংবা তারও বেশি জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।