২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিম ব্রাদারহুডের মুখপাত্র গ্রেপ্তার

মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুডের মুখপাত্র গেহাদ আল হাদ্দাদকে কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Sep 2013, 09:29 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

রাজধানী কায়রোর একটি ফ্ল্যাটে অন্য দুই ব্রাদারহুড কর্মকর্তার সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার জানিয়েছেন তিন নিরাপত্তা কর্মকর্তা।

সামরিক বাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ব্রাদারহুডের ওপর শুরু হওয়া দমনাভিযানে উচ্চপদস্থদের মধ্যে সর্বশেষ আটক হলেন হাদ্দাদ।

ব্রাদারহুডের উপনেতা খায়রাত আল শাতের এর চিফ অব স্টাফ হিসাবে হাদ্দাদ কাজ করতেন।

এছাড়া তার আরেক পরিচয় হচ্ছে, তিনি মুরসির সহযোগী এসাম আল হাদ্দাদের ছেলে। তার বিরুদ্ধে বিক্ষোভকারী হত্যা উস্কে দেয়ার অভিযোগ আছে।

৩ জুলাইয়ে মুরসির পতনের পর থেকে ব্রাদারহুডের শীর্ষস্থানীয় বহু নেতাকেই এ ধরনের অভিযোগে আটক করা হয়েছে।