২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তির আওতায় সিরিয়া

রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে যোগ দিতে প্রয়োজনীয় সব কাগজপত্র জাতিসংঘে জমা দিয়েছে সিরিয়া। আগামী ১৪ অক্টোবর থেকে সিরিয়া এই চুক্তির আওতাভুক্ত দেশ হিসেবে গণ্য হবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Sep 2013, 09:59 AM

Updated : 23 Aug 2022, 06:54 PM

শনিবার জাতিসংঘের পক্ষ থেকে এসব কথা জানানো হয়েছে।

এক বিবৃতিতে জাতিসংঘের জনসংযোগ বিভাগ জানিয়েছে, “প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার ত্রিশ দিন পর সিরিয়ান আরব রিপাবলিক চুক্তির আওতায় চলে আসবে, দিনটি হবে ১৪ অক্টোবর ২০১৩।”