সশস্ত্র বাহিনী ছাড়ছেন প্রিন্স উইলিয়াম
যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম ৭ বছরেরও বেশি সময় পর সশস্ত্র বাহিনীর চাকরি ছাড়ছেন। কেনসিংটন প্যালেস কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
মঙ্গলবার উইলিয়াম আরএএফ সার্চ এবং রেসকিউ পাইলট হিসেবে তার সর্বশেষ শিফট পরিচালনা করেন।
কেনসিংটন প্যালেসের এক মুখপাত্র জানান, এখন থেকে ডিউক অব কেমব্রিজ রাজকার্যের পাশাপাশি দাতব্য কর্মকান্ডে মনোনিবেশ করবেন।
ডিউক ও ডাচেস অব কেমব্রিজ এবং প্রিন্স জর্জ কয়েক সপ্তাহের মধ্যেই কেনসিংটন প্যালেসে উঠবেন বলে মনে করে হচ্ছে।
আগামী এক বছরের মধ্যে নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করার পরই পুরোপুরি কাজ শুরু করবেন প্রিন্স উইলিয়াম।
তখন ডাচেস অব কেমব্রিজকে সঙ্গে নিয়ে রানি এলিজাবেথ ও রাজ পরিবারকে রাজকার্যে সাহায্য করবেন তিনি।
