২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিভিয়ায় কারাগারে সংঘর্ষ-আগুন, নিহত ২৯

বলিভিয়ায় পূর্বাঞ্চলে একটি কারাগারে কয়েদিদের সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় ২৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত অর্ধ শতাধিক।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Aug 2013, 08:29 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

সান্তা ক্রুজের পালমাসোলা কারাগারে কয়েদিদের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয় বলে সিএনএন জানিয়েছে। দেশটিতে কারাগারে এটাই সবচেয়ে বড় ধরনের সহিংসতার ঘটনা বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বলিভিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এবআই জানিয়েছে, নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
দেশটিতে বন্দী বাবা-মার সঙ্গে শিশুদের থাকার অনুমতি রয়েছে।

এ ঘটনায় হতাহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেস। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, শুক্রবার সকালে কয়েদিদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একটি পক্ষ ধারালো অস্ত্র নিয়ে অন্য পক্ষের ওপর হামলা করে। তারা দুটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে দিলে সেগুলো বিস্ফোরিত হয়ে আগুন ধরে হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার কারাগারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অতিরিক্ত অন্তত একশ’ সেনা মোতায়েন করা হয়।