২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের আলোচনায় ডাকলেন নওয়াজ

পাকিস্তানের অস্তিত্বে হুমকি হয়ে ওঠা সন্ত্রাস বন্ধে জঙ্গিদেরকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 04:12 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া এক টেলিভিশন ভাষণে শরীফ এ আহ্বান জানান। বিবিসি এ খবর দিয়েছে।

তিনি বলেন, “দূর্ভাগ্যজনকভাবে যারা চরপন্থার দিকে ঝুঁকে পড়েছে” তাদের সবাইকেই আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

কিন্তু জঙ্গিরা এ আহ্বান প্রত্যাখ্যান করলে “পুরো শক্তি প্রয়োগ করে” সরকার জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে নামবে বলেও সতর্ক করেন নওয়াজ।

জঙ্গিদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সন্ত্রাস বন্ধ করার প্রতিশ্রুতি নওয়াজ শরীফের অন্যতম নির্ব্যাচনী অঙ্গীকার ছিল।

শরীফ বলেন, “জ্ঞানত আমাদের এমন এক পথ অনুসরণ করা উচিত যাতে নিরপরাধ মানুষের মৃত্যুর সংখ্যা কমে।”

“এই আলোচনায় শুধু রাজনৈতিক দলগুলোই আমন্ত্রিত নয়, দূর্ভাগ্যজনকভাবে যারা চরমপন্থা বেছে নিয়েছে তাদের জন্যও আলোচনার পথ খোলা থাকবে।”

পাকিস্তান মুসলিম লীগ-এন (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরীফ “জঙ্গি হুমকি” মোকবিলায় ব্যর্থতার জন্য দেশের বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করেছেন।

পাকিস্তানের বৈদেশিক নীতির কারণেও দেশে জঙ্গিবাদের সমস্যা দেখা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের টানাপোড়েনের সম্পর্কের বিষয়টি পর্যালোচনা করে দেখা উচিত।