২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান ক্ষমতা কুক্ষিগত করবে না: মোল্লা ওমর

আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা ওমর বলেছেন, আগামী বছর বিদেশি সেনারা চলে যাওয়ার পর তার যোদ্ধারা একচেটিয়াভাবে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করবে না।

আন্তর্জাতিক ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 07:49 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

“ইসলামিক নীতির ভিত্তিতে আফগানবাসীদের সঙ্গে সমঝোতার মধ্য দিয়ে সবার অংশগ্রহণে তালেবানরা সরকার গঠনের চেষ্টা করবে”। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মঙ্গলবার এক বিবৃতিতে মোল্লা একথা বলেন।

আফগানিস্তানে আগামী বছর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সম্পর্কে অবজ্ঞাভরে তিনি বলেন, “২০১৪ সালে নির্বাচনের নামে ধোঁকাবাজি নাটকের আয়োজন করা হয়েছে। আফগানিস্তানের ধার্মিক জনগণের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তারা এ নির্বাচনে অংশগ্রহণও করবে না ”।

আর তাই এ নির্বাচনকে ‘স্রেফ সময়ের অপচয়’ বলে অভিহিত করেন মোল্লা। আফগানিস্তানে ২০০১ সালে তালেবান শাসনের পতনের পর আগামী বছরের এ নির্বাচনকে দেশের অগ্রগতির গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসাবে দেখা হচ্ছে।

২০০১ সালের পর থেকেই মোল্লা ওমর আত্মগোপন করে আছেন। তার মাথার মূল্য ঘোষণা করা হয়েছে ১ কোটি ডলার।