তিউনিশিয়ায় সরকারের পক্ষে বিশাল সমাবেশ
তিউনিশিয়ায় ক্ষমতাসীন ইসলামপন্থী এন্নাহদা সরকারের পক্ষে বিশাল সমাবেশ করেছে দলটির লাখ লাখ সমর্থক। সরকার পতনে ধর্মনিরপেক্ষ বিরোধীদলের ধারাবাহিক আন্দোলনের জবাবে সরকার পক্ষ এ সমাবেশের আয়োজন করে।
শনিবার অনুষ্ঠিত সরকার পক্ষের এই সমাবেশটি ২০১১’র বিপ্লবের পর আনুষ্ঠিত সবচেয়ে বড় সমাবেশগুলোর অন্যতম।
তিউনিশিয়ার রাজধানী তিউনিসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশের কাসবা স্কয়ারে সমাবেশটির অনুষ্ঠিত হয়। এতে এন্নাহদা পার্টির দেড় লাখ সমর্থক উপস্থিত ছিলেন বলে দলটির কর্মকর্তারা দাবী করেছেন।
তিউনিশিয়ার লাল রঙয়ের জাতীয় পতাকা শোভিত সমাবেশ থেকে প্রচুর আতশবাজি পোড়ানো হয়। সমাবেশে উপস্থি সরকার সমর্থকরা “সামরিক অভ্যূত্থান নয়, নির্বাচন চাই,” বলে শ্লোগান দেয়।
