২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে কয়েকদফা গাড়িবোমা হামলায় নিহত ৬০

ইরাকের শিয়া অধুষ্যিত বিভিন্ন এলাকায় একের পর এক ১৭ টি গাড়িবোমা হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে।আহত হয়েছে ১শ’রও বেশি মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 04:12 PM

Updated : 13 Oct 2022, 02:54 PM

ইরাকের দক্ষিণাঞ্চলীয় শিয়া এলাকাগুলোতে সোমবার সমন্বিতভাবে এ সমস্ত হামলা চালায় হামলাকারীরা।পুলিশ এবং হাসপাতাল সূত্র একথা জানিয়েছে।


ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের কুট শহরে দু’টি গাড়ি বোমা বিস্ফোরণ হয়। শহরের একটি বাস ষ্টেশনের কাছে এ বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


বাগদাদের ৩০ কিলোমিটার দক্ষিণের মাহমুদিয়া শহরে আরেকটি বিস্ফোরণে নিহত হয়েছে ৪ জন। আরো দক্ষিণের শহর সামাওয়ায় দুটি বোমা বিস্ফোরণে নিহত হয় ২ জন।


বাদবাকী বোমা হামলাগুলো হয়েছে বাগদাদ জুড়ে বিভিন্ন জায়গায়, সদর সিটিতে, হাবিবিয়া, হুররিয়া, বায়া, উর, শূরতা, কাদিমিয়া, রিসালা, তবছি এবং আবু ধীরে।

‘ইরাক বডি কাউন্ট’ নামের একটি সহিংসতা পর্যবেক্ষণ গ্রুপের তথ্যানুযায়ী, এ বছরের শুরু থেকে এ ধরনের অবিরাম বোমা হামলা এবং গুলি করে হত্যাকান্ডের ঘটনায় ইরাকে প্রায় ৪ হাজারের মতো নাগরিক নিহত হয়েছে।