২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডে ৬.৯ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ নিউজিল্যান্ডে ৬ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। তাৎক্ষণিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 21 Jul 2013, 01:16 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

রোববার দেশটির উত্তর ও দক্ষিণ দ্বীপের মধ্যবর্তী কুক প্রণালীতে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

গত কয়েক দিনে এই এলাকায় হওয়া বেশ কয়েকটি ভূমিকম্পের মধ্যে এটিই সবচেয়ে বড়। ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ভূমিকম্পে দেশটির রাজধানী ওয়েলিংটনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, বেশ কয়েকটি ভবনের জানালার কাঁচ ভেঁঙে পড়ে।

ওয়েলিংটন অগ্নিনির্বাপন স্টেশনের এক মুখপাত্র জানিয়েছেন, শহরের বিদ্যুৎ সরবাহ স্বাভাবিক আছে এবং একটি ভবনে ফাঁটল ধরেছে বলে খবর পেয়েছেন তারা।

তবে বেসরকারি সূত্রের মাধ্যমে পাওয়া খবরে দক্ষিণ দ্বীপের কয়েকটি এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে।