ভারতে পর্যটককে ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন
এক সুইস পর্যটককে গণধর্ষণের দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ভারতের একটি আদালত।
গত মার্চে ভারত ভ্রমণে এসে মধ্যপ্রদেশে নির্যাতনের শিকার হন ৩৯ বছর বয়সী ওই সুইডিশ নারী।
ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, দণ্ডিতদের সবার বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে।
শনিবার রায় ঘোষণার পর প্রসিকিউটর রাজেন্দ্র তিওয়ারি বলেন, “অভিযুক্ত সবাইকে দণ্ড দেয়া হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট।”
