পেশাওয়ারে বোমা হামলায় নিহত ১৪
পাকিস্তানের পেশাওয়ারে উত্তর-পশ্চিমাঞ্চলীয় নগরিতে রোববার শক্তিশালী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আহত হয়েছে ২৫ জন ।
আধাসামরিক বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হয়। এতে কয়েকটি যান ও দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে।
পেশাওয়ার জঙ্গিদের অন্যতম আস্তানা। সম্প্রতি কয়েকবছরে এ এলাকায় বহু বোমা হামলা এবং হত্যার ঘটনা ঘটেছে। গত সোমবার এ নগরীতে গুলিতে নিহত হয়েছে এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও তার চালক।
এর তিনদিন আগে কাছাকাছি একটি এলাকায় এক আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হয়। রোববারের বোমা হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে সন্দেহের তীর তালেবানদের দিকেই যাচ্ছে।
পাকিস্তানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দুইদিনের সফরের সময় এ হামলা হল।
