বিক্ষোভকারীদের ছাড় দিল ব্রাজিল
বিক্ষোভকারীদের ছাড় দিয়ে প্রস্তাবিত একটি সাংবিধানিক সংশোধনী থেকে সরে এসেছে ব্রাজিলের কংগ্রেস; যা ছিলো গত কয়েকদিন ধরে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের অন্যতম কারণ।
প্রস্তাবিত ওই সংশোধনীতে অপরাধ তদন্তে সরকারি কৌসুলিদের ক্ষমতার কমানোয় এটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এতে দেশে দুর্নীতির সুযোগ আরো বাড়বে দাবি করে প্রস্তাবিত ‘পিইসি ৩৭’ সংশোধনীর বিরুদ্ধে রাস্তায় নামে জনগণ।
বিবিসি জানায়, মঙ্গলবার সংবিধান সংশোধনের ওই প্রস্তাব ৯-৪৩০ ভোটে হেরে যায়।
ব্রাজিলে নতুন করে অবিষ্কার হওয়া তেলক্ষেত্র থেকে উপার্জিত সব অর্থ শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যয় করার পক্ষেও ভোট দেন কংগ্রেসের সদস্যরা।
দেশটির উপকূলীয় অঞ্চলে সম্প্রতি সন্ধান পাওয়া তেলের খনি থেকে হাজার হাজার বিলিয়ন অপরিশোধিত জালানি তেল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
