বার্লুসকোনির ৭ বছরের কারাদণ্ড
অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীর সঙ্গে সম্পর্ক ও ক্ষমতার অপব্যবহার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি।তাকে সোমবার ৭ বছরের কারাদণ্ড দিয়েছে মিলানের একটি আদালত।
এছাড়া, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে সরকারি কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।তবে ৭৬ বছর বয়সী বারলুসকোনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
কিন্তু তার বিরুদ্ধে আদালতে কয়েকটি মামলা আছে। ২০১২ সালের অক্টোবরে ট্যাক্স জালিয়াতির জন্য বারলুসকোনিকে ৪ বছরের সাজা দেয়া হয়।
২০১০ সালে অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীর কারিমা এল-মাহরুগের (১৭) সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য অর্থ দিয়েছিলেন বারলুসকোনি।
এ অভিযোগের ভিত্তিতে ২০১১ সালে বারলুসকোনির বিরুদ্ধে মামলার বিচারকাজ শুরু হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগও আনা হয়। অভিযোগে বলা হয়, বারলুসকোনি ক্ষমতায় থাকার সময়ে কারিমাকে অন্য একটি ঘটনায় পুলিশ গ্রেপ্তার করলে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য তিনি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন।
