২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাল ছেড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকানরা

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী অবিসংবাদিত নেতা সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে যে একদিন চিরবিদায় বলতেই হবে, এই অনিবার্যতাই যেন সোমবার মেনে নিয়েছে দেশটির জনগণ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 24 Jun 2013, 02:23 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

জনপ্রিয় ৯৪ বছর বয়সী নেতা ম্যান্ডেলার অবস্থার অবনতি হয়ে হাসপাতালে তার অবস্থা ‘সংকটাপন্ন’ ঘোষণা করার পর জনগণ এভাবেই নিজেদেরকে সেই দিনের জন্য প্রস্তুত করছে।

দক্ষিণ আফ্রিকার জনক হিসেবে ৫৩ মিলিয়ন মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত এই নেতা, যাকে স্নেহভরে মাদিবা বলে ডাকা হয়। ১৯৯৪ সালে তিনি বহুবর্ণের গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে তিন শতাব্দীর সাদাদের আধিপত্যের অবসান ঘটান।

তবে, গত ছয় মাসে চারবার তার সর্বশেষ হাসপাতালবাস দক্ষিণ আফ্রিকার জনগনের মধ্যে এই উপলব্ধি জোরদার করেছে যে বর্ণবাদ পরবর্তী 'রেইনবো নেশন' এর এই পিতা কখনো চিরদিনের জন্য তাদের কাছাকাছি থাকবেন না।

প্রেসিডেন্ট জ্যাকব জুমা তিনি এবং আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) এর ডেপুটি প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা রোবার রাতে ম্যান্ডেলাকে দেখতে গিয়েছিলেন বলে এক সংবাদ সম্মেলনে জানান।

জুমা শুধুমাত্র ম্যান্ডেলার অবস্থা এখনো ‘গুরুতর’, একথা বলা ছাড়া তার শারিরীক অবস্থা নিয়ে অন্য কোন সুনির্দিষ্ট বর্ণনা দিতে অস্বীকৃতি জানান।

"ওই এক ঘন্টা সময়েও তিনি ঘুমিয়েই ছিলেন। আমরা তাকে দেখেছি, তার দিকে তাকিয়ে থেকেছি এবং আমরা ডাক্তার ও তার স্ত্রীর সঙ্গে কিছু সময় আলোচনা করেছি।”

জুমা বলেন. "আমি ডাক্তার নই এবং এ ব্যাপারে আরো বিস্তারিত কিছু বলার মতো অবস্থাও আমার আছে বলে আমি মনে করি না।”

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আফ্রিকার তিন দেশ সফরের অংশ হিসাবে এ সপ্তাহে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা রয়েছে।

জুমা বলেন, ম্যান্ডেলার শারিরীক অবস্থার অবনতির কারণে এ সফরের কোনো কিছুতে ব্যাঘাত ঘটবে না।

" মাদিবা অসুস্থ হলেও কোন কিছুতেই এ সফর বন্ধ করবে না," জুমা বলেন।