নিখোঁজ বা আটকেপড়া মানুষদের খোঁজে গুগলের অ্যাপ্লিকেশন
ভারতের উত্তরখণ্ডে ভয়াবহ বন্যায় নিখোঁজ ব্যক্তিদের খোঁজে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল নতুন অ্যাপ্লিকেশন চালু করেছে। আর এই অ্যাপ্লিকেশনের নাম দেয়া হয়েছে, ‘পার্সন ফাউন্ডার’।
গুগলের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো দুর্যোগে বন্ধু বা আত্মীয় স্বজন নিখোঁজ হলে তার খোঁজ করতে পারবেন কোনো ব্যক্তি।
ভারতের উত্তরখণ্ডে চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে সরকারি হিসাবে এ পর্যন্ত ১৫০ জনের মৃত্যুর কথা বলা হলেও স্থানীয় কর্মকর্তাদের আশঙ্কা, এ সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে।
এখনো প্রায় ১৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে দেশটির ২৪ ঘণ্টা ডটকম সংবাদমাধ্যম জানিয়েছে।
তবে বর্ষণেষর মাত্রা কিছুটা কমে এলেও সেতু ও সড়ক ভেঙে রাজ্যটির বেশিরভাগ এলাকা দুর্গম হয়ে পড়ায় এখনো উদ্ধারের অপেক্ষায় আছেন আটকা পড়া প্রায় ৬৫ হাজার মানুষ।
