২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে তালেবান

কাতারে তালেবানের মুখপাত্র মোহাম্মদ নাঈম বলেছেন, আফগান বিদ্রোহীদের প্রতিনিধিরা বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শান্তি আলোচনায় বসবে।তবে বৈঠকের কোনো সময় এখনো নির্ধারিত হয়নি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Jun 2013, 03:51 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

নাঈম রয়টার্সকে টেলিফোনে বলেন, বৈঠকে কোনো আফগান কর্মকর্তা থাকবেন না।

বুধবার সকালে যুক্তরাষ্ট্রের একটি আলোচক দল কাতারে পৌঁছেছে এবং রাজধানী দোহায় আফগান কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এর আগে মঙ্গলবার জানান, দোহায় বৃহস্পতিবার তালেবানদের সঙ্গে সরাসরি শান্তি আলোচনা শুরু করবেন তারা।এর মধ্য দিয়ে ১২ বছরের যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার আশা জেগে উঠেছে।

তবে আফগান সরকার তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের এ আলোচনার উদ্যোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই কাতারে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা শুরুর ঘোষণা দিয়েও পরে তা বয়কট করার সিদ্ধান্ত জানিয়েছেন।