২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৯

ইরাকের রাজধানী বাগদাদে সমন্বিত দুটি আত্মঘাতী বোমা হামলায় ২৯ জন নিহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন চিকিৎসাকর্মীরা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 12:53 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

বাগদাদের উত্তরাঞ্চলে আল কাহরিয়ার শিয়া মুসলিম মসজিদ থেকে ১শ’ মিটার দূরের একটি তল্লাশি কেন্দ্রে হামলা চালায় প্রথম বোমা হামলাকারী।এর কয়েক মিনিট পর মসজিদ ভবনে দ্বিতীয় বোমা বিস্ফোরণ ঘটায় আরেকজন। দুই হামলাকারীই দুপুরের নামাজের পর মসজিদের প্রবেশপথে দুই রক্ষীকে গুলি করে এবং তারপর বোমার বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। বিবিসি কর্মকর্তাদের বরাত দিয়ে হামলায় নিহতের সংখ্যা অন্তত ৩১ উল্লেখ করেছে এবং ৬০ জন আহত হয়েছে বলে জানিয়েছে। বাগদাদের কাছে বোমা হামলায় ১০ জন নিহত হওয়ার পরদিন এ বোমা হামলা হল।