‘বিশ্বের ভালোর জন্য গোয়েন্দা পরিকল্পনা ফাঁস করেছি’
যুক্তরাষ্ট্রের কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থায় (সিআইএ) কাজ করতেন এমন এক ব্যক্তি রাষ্ট্রের সবচেয়ে গোপন নজরদারী গোয়েন্দা পরিকল্পনা ফাঁস করেছেন বলে জানিয়েছেন। বিশ্ববাসীর মৌলিক অধিকার রক্ষার জন্য এটি করা হয়েছে বলে তার দাবী।
রয়টার্স
.
রয়টার্স
Published :
10 Jun 2013, 09:30 AM
Updated :
23 Aug 2022, 10:56 AM
হংকংয়ে লুকিয়ে থাকা এডওয়ার্ড স্নোডেনের (২৯) এই স্বীকারোক্তি তার পরিচয়সহ রোববার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট ও ব্রিটেনের গার্ডিয়ান সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।
স্নোডেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন ‘পিআরআইএসএম’ (প্রিজম) কর্মসূচী ফাঁসের আগে বিষয়টি নিয়ে তিনি অনেক সময় ধরে গভীর চিন্তাভাবনা করেছেন।
চিন্তাভাবনার পর যখন তিনি নিশ্চিত হয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্র, নিজ নাগরিকদের বিরুদ্ধে জবাদিহিনতাবিহীন গোয়েন্দাগিরি চালানোর একটি গোপন যন্ত্র তৈরি করছে, তখন তিনি এ কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি তার হাতে থাকা প্রিজম কর্মসূচীর অতি গোপন নথিগুলো ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ানের হাতে তুলে দেন।
গার্ডিয়ানের ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে স্নোডেন বলেন, “এ ধরনের কাজ যেখানে করা হয় সে সমাজে আমি বাস করতে চাই না। আমি যা বলবো তার সবকিছুই রেকর্ড হয়ে যাবে এমন বিশ্বেও আমি বাস করতে চাই না। আমি সমর্থন করতে চাই বা যার অধীনে আমি বসবাস করতে চাই এটি সে ধরণের কোনো বিষয় না।”
“এনএসএ এমন একটি অবকাঠামো তৈরি করেছে তাতে প্রায় সববিষয়েই নাক গলানোর সুযোগ পাবে তারা। এই সক্ষমতা মানুষের যোগাযোগ ব্যবস্থার বিশাল অংশকে কোনো বিশেষ নজরদারী ছাড়াই এনএসএ’র আওতার মধ্যে নিয়ে এসেছে। আমি যদি আপনার ইমেইল দেখতে চাই বা আপনার স্ত্রীর ফোনালাপ শুনতে চাই, ইন্টারসেপ্ট ব্যবহার করে আমি এর সবই করতে পারবো। আমি আপনার ইমেইল, পাসওয়ার্ড, ফোন রেকর্ড, ক্রেডিট কার্ড সবকিছু পেতে পারব,” বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো প্রিজম নামক গোয়েন্দা কর্মসূচীর আওতায় ভেরিজোন থেকে করা ফোন কলগুলো এবং গুগল ও ফেইসবুকের মতো বিশ্বের শীর্ষ ইন্টারনেট কোম্পানিগুলোর তথ্য-উপাত্ত নজরদারী করছে, চলতি সপ্তাহে গার্ডিয়ান এ সংবাদ প্রকাশ করে।
সংবাদটি প্রকাশের পরপরই প্রিজম ও এনএসএ’র ব্যাপক আওতা নিয়ে নিয়ে যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য এলাকায় বির্তর্ক ছড়িয়ে পড়ে। সংবাদ প্রকাশের পর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবী করেন, এনএসএ আইন মেনেই কার্যক্রম পরিচালনা করছে।
নিজের পরিচয় প্রকাশ ও গোপন পরিকল্পনা ফাঁসের বিষয়টি যুক্তরাষ্ট্রের ইতিহাসে গোপন গোয়েন্দা কর্মসূচী ফাঁস হওয়ার অন্যতম বড় ঘটনা। গোপন নথিপত্র ফাঁস হওয়ার ধারাবাহিক ঘটনায় প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন বেশ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।
এই ঘটনায় স্নোডেনের ওপর যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ যারপরনাই ক্ষুব্ধ হয়ে উঠবে।
ওদিকে গার্ডিয়ান স্নোডেনকে ব্রাডলি ম্যানিং এর সঙ্গে তুলনা করেছে। উইকিলিকস ওয়েবসাইটে প্রকাশিত যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন গোয়েন্দা নথি ম্যানিং উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের হাতে তুলে দেন বলে অভিযোগ আছে। এ অভিযোগে যুক্তরাষ্ট্রের সামরিক আদালতে ম্যানিংয়ের বিচার চলছে।
‘বিশ্বের ভালোর জন্য গোয়েন্দা পরিকল্পনা ফাঁস করেছি’
যুক্তরাষ্ট্রের কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থায় (সিআইএ) কাজ করতেন এমন এক ব্যক্তি রাষ্ট্রের সবচেয়ে গোপন নজরদারী গোয়েন্দা পরিকল্পনা ফাঁস করেছেন বলে জানিয়েছেন। বিশ্ববাসীর মৌলিক অধিকার রক্ষার জন্য এটি করা হয়েছে বলে তার দাবী।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ০৯:৩০, ১০ জুন ২০১৩ | আপডেট: ১০:৫৬, ২৩ আগস্ট ২০২২