২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুসায়েরে সিরীয় বিদ্রোহীদের শেষ শক্তিকেন্দ্রের পতন

হিজবুল্লাহ গেরিলাদের সমর্থন নিয়ে সিরীয় সেনাবাহিনী শনিবার কুসায়ের শহর সংলগ্ন গ্রাম বুবায়দা দখল করে নিয়েছে। কুসায়েরের কাছাকাছি সিরীয় বিদ্রোহীদের অবশিষ্ট একমাত্র শক্তিকেন্দ্র ছিল বুবায়েদা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 08 Jun 2013, 10:48 AM

Updated : 25 Apr 2022, 06:50 PM

চলতি সপ্তাহের প্রথমদিকে এলাকাটি অবরোধ করেছিল সেনাবাহিনী।

বুবায়েদা দখলের মাধ্যমে লেবানন সীমান্তের এই এলাকাটির ওপর সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত বাহিনীর পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হল।

নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো ও সরকার বিরোধী আন্দোলনকারীরা জানিয়েছে, কুসায়ের থেকে পালিয়ে আসা বহু বিদ্রোহী যোদ্ধা বুবায়েদা পতনের পর সরকারি বাহিনীর হাতে ধরা পড়েছে।

এই এলাকাটি আসাদ বিরোধী বিদ্রোহীদের অস্ত্রশস্ত্র ও রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হত।

১৭ দিনের তীব্র লড়াইয়ের পর গত বুধবার রণকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কুসায়ের দখল করে নেয় সেনাবাহিনী। এ লড়াইয়ে লেবাননের শিয়া রাজনৈতিক গোষ্ঠি হিজবুল্লাহর গেরিলারা আসাদ বাহিনীর পাশাপাশি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে।

শহরটি এক বছরেরও বেশি সময় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল।