২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উদ্বিগ্ন জাতিসংঘ

দক্ষিণ কোরিয়া ও এর মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়ার স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে রোববার উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 May 2013, 11:25 AM

Updated : 23 Aug 2022, 10:47 AM

পিয়ংইয়ং কে আর কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে থেমে থাকা শান্তি আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।

মস্কো সফরকালে রাশিয়ান নোভোস্তি আরআইএ রাষ্ট্রীয় বার্তা সংস্থায় বান কি মুন উত্তর কোরিয়ার তিনটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে ‘উস্কানিমূলক পদক্ষেপ’ আখ্যা দেন।

আরআইএ’কে তিনি বলেন, “উত্তর কোরিয়ার উস্কানিমূলক কার্যকলাপে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। তাদের খুব শিগগিরই আলোচনায় ফিরে এসে উত্তেজনা কমানো দরকার,” বলেন মুন।