২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই দেশ ছাড়বেন মুশাররফ

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফ শিগগিরই দেশ ছাড়বেন। পাকিস্তান মুসলিম লীগ-জিয়া(পিএমএল-জেড) প্রধান ও জাতীয় পরিষদ সদস্য ইজাজুল হক একথা বলেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2013, 11:15 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

মুশাররফ বর্তমানে ইসলামাবাদের চাক শাহজাদ খামার বাড়িতে গৃহবন্দি। তার বিরুদ্ধে বেনজির ভুট্টো হত্যা মামলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে।

মুশাররফের ভবিষ্যৎ কি?- এ প্রশ্নের জবাবে তার ঘনিষ্ঠ সহযোগী ইজাজুল বুধবার লাহোরে এক সংবাদ সম্মেলনে বলেন, নতুন সরকার শপথ নেয়ার আগেই সাবেক সেনাপ্রধান দেশ ছাড়বেন।
জাতীয় স্বার্থে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

কিন্তু মামলা চলার এ সময়ে মুশাররফ কিভাবে দেশ ছাড়বেন সে সম্পর্কে কিছু জানাননি ইজাজুল। বিষয়টি নিয়ে নবনির্বাচিত দলের সঙ্গে কোনো বোঝাপড়া হয়েছে কিনা তাও জানা যায়নি।

‘দ্য ডন’ জানায়, সংবাদ সম্মেলনে ইজাজুল হক বলেছেন, তার দল নতুন সরকার গঠনের জন্য নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ-এন’কে সমর্থন দেবে।

পাকিস্তান মুসলিম লীগ-এন এরই মধ্যে নতুন সরকার গঠনের কাছাকাছি পৌঁছেছে। করাচির প্রভাবশালী রাজনীতিক ও মুসলিম লীগ-এফ’র নেতার সমর্থন পেয়ে সরকার গঠনে এগিয়ে গেছেন শরীফ।

বড় দলগুলোর সমর্থন আর লাগছে না তার।কয়েকজন স্বতন্ত্র সংসদ সদস্যের সমর্থন পেলেই প্রয়োজনীয় ১৩৭ আসনের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবেন নওয়াজ।