২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে বোমা হামলায় নিহত ৪০

তুরস্কের  সীমান্তবর্তী শহর রেইহানলিতে দুটি গাড়িবোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২২ জনের বেশি মানুষ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2013, 01:57 PM

Updated : 25 Apr 2022, 06:43 PM

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার বিকালে সিরিয়ার সীমান্তবর্তী হাতাই প্রদেশের রেইহানলি শহরে  নগর ভবন ও একটি ডাকঘরের সামনে দুটি গাড়িবোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বোমা হামলার পর স্থানীয়রা সিরীয় শরণার্থীদের ওপর হামলা চালিয়েছে।

রেইহানলি সীমান্ত দিয়েই যুদ্ধকবলিত সিরিয়া থেকে হাজার হাজার মানুষ তুরস্কে ঢুকছে। সাম্প্রতিক মাসগুলোতে সেখানে বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটছে। গত ফেব্রুয়ারিতে সিরিয়া থেকে ছোড়া মর্টার  সীমান্ত ফটকে আঘাত করলে ১৩ জন নিহত ও ২০ জন আহত হয়।

প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছে তুরস্ক সরকার।