২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্ক টাইমস সাংবাদিককে পাকিস্তান ত্যাগের নির্দেশ

নিউইয়র্ক টাইমস পত্রিকার সাংবাদিককে পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। সংক্ষিপ্ত একটি চিঠির মাধ্যমে বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসের ইসলামাবাদ ব্যুরো প্রধানের কাছে এ নির্দেশ পাঠানো হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 11 May 2013, 06:50 AM

Updated : 23 Aug 2022, 10:44 AM

বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে ব্যুরো প্রধান ডেকলান ওয়ালসের ইসলামাবাদের বাসভবনে কয়েকজন পাকিস্তানি পুলিশ কর্মকর্তা এসে চিঠিটি দিয়ে যান।

দুই লাইনের ওই চিঠিতে বলা হয়েছে, “এতদ্বারা জানানো যাচ্ছে যে, আপত্তিকর তৎপরতার কারনে আপনার ভিসা বাতিল করা হয়েছে। নির্দেশ পাওয়ার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আপনাকে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে।”

নিউইয়র্ক টাইমসের পক্ষ থেকে পাকিস্তান সরকারের এ নির্দেশের প্রতিবাদ করে নির্দেশটি পুনর্বিবেচনা করার অনুরোধ করা হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে টাইমস এর নির্বাহী সম্পাদক জিল আব্রামসন সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছেন বলে টাইমসের মুখপাত্র ড্যানিয়েল রোডস জানিয়েছেন।

শনিবার পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।