২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বোমায় ৫ মার্কিন সেনা নিহত

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে শনিবার বোমা হামলায় পাঁচ মার্কিন সেনার মৃত্যু হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 04 May 2013, 02:35 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

কান্দাহারের প্রাদেশিক সরকারের এক টুইটার বার্তায় বলা হয়,“আজ দুপুরে দেশটিতে নিয়োজিত আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি বোমায় আক্রান্ত হওয়ার পর তাদের পাঁচ সেনা নিহত হয়েছে।”

গত এক সপ্তাহে দেশটিতে তিনটি বিমান দুর্ঘটনাসহ এ নিয়ে যুক্তরাষ্ট্রের ১৯ সেনা নিহত হয়েছে। মঙ্গলবার হেলমান্দ প্রদেশে রাস্তার পাশে রাখা বোমার বিস্ফোরণে নিহত হন তিন ব্রিটিশ সেনা।

কান্দাহার প্রদেশের মাইওয়ান্দ জেলাটিকে সবচেয়ে সহিংসাত প্রবণ বলে মনে করা হয়।

গত মাসে এই জেলায় মাইন অপসারনের কাজে নিয়োজিত নয় ব্যক্তিকে অপহরণ করেছে তালেবানরা। অবশ্য পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়।