২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করাচিতে গুলিবিদ্ধ ৫ মৃতদেহ উদ্ধার

পাকিস্তানের করাচির ওরাঙ্গি শহরে শনিবার গুলিবিদ্ধ অবস্থায় ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৩ জন নারী ও ১ শিশু রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2013, 09:34 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

ওরাঙ্গির পুলিশ সুপারিনটেনডেন্ট চৌধুরি আসাদের বরাত দিয়ে দ্য ডন সংবাদমাধ্যম জানিয়েছে, শহরটির ফরিদাবাদ কলোনি এলাকায় একটি বাড়ি থেকে গুলিবিদ্ধ ৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

মৃতদেহগুলো স্থানীয় আব্বাসি শহিদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।