২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত এশিয়া

অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়ন ঘটাতে এশিয়ার দেশগুলোকে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে অতিরিক্ত ঝুঁকি গ্রহণের প্রবণতা ও অতিমূল্যায়ন রোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 04 May 2013, 07:53 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত চারদিনের এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৪৬তম অধিবেশনের ফাঁকে শুক্রবার আসিয়ান দেশগুলোর সঙ্গে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার এক বৈঠকে এসব কথা বলেছে চীন ও জাপানের মতো আঞ্চলিক অর্থনৈতিক শক্তিগুলো।

জাপান, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকগুলোর অল্প সুদে দেওয়া অর্থ নিয়ে বিনিয়োগকারীরা উচ্চ লাভের উদ্দেশ্যে বিশ্বের বিকাশমান অর্থনীতির দেশগুলোতে বিনিয়োগ করতে আসছে, এতে সংশ্লিষ্ট দেশগুলোর সম্পদের মূল্য বেড়ে যাচ্ছে।

বিশ্বব্যাপী সুলভ আর্থিক ব্যবস্থাপনার এসব ঋণাত্মক দিকগুলোর প্রভাব সম্পর্কে এশিয়ার দেশগুলোতে সতর্ক থাকতে হবে বলে বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে বলা হয়।

দেশগুলো বলেছে, তারা সামষ্টিক অর্থনীতি কৌশলগুলো সমন্বয় করার জন্য প্রস্তুত এবং যদি প্রয়োজন হয় সামষ্টিক অর্থনৈতিক পরিকল্পনারও সমন্বয় করবে।

১৯৯৭ সালের এশিয়ার মুদ্রা সঙ্কটের স্মৃতি, যে সঙ্কটে এশিয়ার বেশ কয়েকটি দেশের অর্থনীতি থুবড়ে পড়েছিল, সেই স্মৃতি এ অঞ্চলের কৌশলপ্রণেতাদের অস্থির বিনিয়োগ সম্পর্কে স্পর্শকাতর করে তুলেছে।