২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে ভবন ধসে নিহত ২

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় রেইমস শহরে রোববার একটি পাঁচতলা ভবনের একপাশ ধসে পড়ে অন্তত ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 28 Apr 2013, 04:38 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

আঞ্চলিক কর্মকর্তা মাইকেল বার্নার্ড বিএফএম-টিভিকে বলেছেন, গ্যাস বিস্ফোরণের কারণে ভবনটি ধসে পড়তে পারে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন, ধসে পড়া ভবনের নিচে বেশ কিছু মানুষ চাপা পড়েছে। তবে, এ সংখ্যা কত কেউ তা জানাতে পারেনি।

ভবনটি ১৯৬০ থেকে ৭০’র দশকে তৈরি হয়েছিল।