২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজমহলের কাছে বিস্ফোরণ, নিহত ২

বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম ভারতের তাজমহলের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 08:36 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

তাজমহলের নিকটবর্তী জনপ্রিয় মুঘল শেরাটন হোটেলের পেছনে থাকা একটি বর্জ্যাধার ও গুদামে এই বিস্ফোরণটি ঘটে বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।

ওই গুদামে সারা শহর থেকে বর্জ্য এনে এখানে জমা করে রাখা হয় বলে জানা গেছে।

তবে বিস্ফোরণের কারণ এবং এতে আরও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি।