ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে সাবেক কসোভো প্রদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে সার্বিয়া।
আন্তর্জাতিক ডেস্ক
.
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
19 Apr 2013, 04:03 PM
Updated :
23 Aug 2022, 10:35 AM
২০০৮ সালে কসোভো একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করলে বহু দেশই তাদের স্বীকৃতি জানায়। কিন্তু সার্বিয়া স্বীকৃতি জানায়নি।
কিন্তু সার্বিয়া ইইউ এ যোগ দিতে চাইলে কসোভোর সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক করাটা অবশ্যকর্তব্য ছিল।
এখন কসোভোর সঙ্গে চুক্তি হওয়ায় ইইউ সদস্যপদের বিষয়টি নিয়ে বেলগ্রেডের সঙ্গে আলোচনার দ্বার খুলে গেলে বলেই মনে করা হচ্ছে।
ব্রাসেলসে সার্বিয়ার প্রধানমন্ত্রী ইভিকা দাকিক এবং কসোভোর প্রধানমন্ত্রী হাশিম থাচির সঙ্গে কয়েকমাসের উত্তপ্ত আলোচনার পর এ চুক্তি হয়েছে। আলোচনায় মধ্যস্থতা করেছেন ইইউ এর শীর্ষ কূটনীতিক ক্যাথরিন আস্টোন।
এ মাসের শুরুর দিকে চুক্তির প্রস্তাবে কসোভোয় সার্বদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চয়তা না থাকার কারণে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিল সার্বিয়া।
সম্প্রতি কয়েকবছরে কসোভোর জাতিগত সংখ্যাগরিষ্ঠ আলবেনিয় এবং জাতিগত সার্বদের মধ্যে উত্তেজনা সহিংসতায় রূপ নেয়।
ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে সাবেক কসোভো প্রদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে সার্বিয়া।
আন্তর্জাতিক ডেস্ক | . | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৬:০৩, ১৯ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৫, ২৩ আগস্ট ২০২২