২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানি ভূমিকম্পের মাশুলে পাকিস্তানে নিহত ৩৫

ইরানের শক্তিশালী ভূমিকম্প মঙ্গলবার ধ্বংসলীলা ঘটিয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানে। অন্তত ৩৫ জন নিহত হওয়া ছাড়াও পাকিস্তানে বিধ্বস্ত হয়েছে শ’শ’ ঘরবাড়ি।প্রকম্পিত হয়েছে উপসাগরীয় আরব দেশগুলোসহ আরো দূরের ভারতও।

রয়টার্স

.

রয়টার্স

Published : 17 Apr 2013, 06:34 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস)তথ্যানুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৪ মিনিটে হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮।

ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশের জাহেদান শহর থেকে ১৯৮ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের তুরবাত শহর থেকে ২৫০ কিলোমিটার উত্তরপশ্চিমে।

ইরানের ভূমিকম্পস্থলটি বিরল জনবসতির মরুভূমিময় পাহাড়ি এলাকা হওয়ায় সেখানকার যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল, ফলে ভূমিকম্পে ইরানের দিকের ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যাচ্ছে না। সিস্তান বেলুচিস্তান প্রদেশের গভর্নর জানিয়েছেন, শেষ খবর পাওয়া পর্যন্তক কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের বেলুচিস্তানের মাশকিল শহরে অন্তত ৩০ জন নিহত ও ১শ’ ৫০ জন আহত হয়েছেন। পাকিস্তানি এই প্রদেশেটি ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশের সীমান্ত সংলগ্ন।

শহরটির কয়েকশ ঘরবাড়ি ধ্বসে পড়েছে বলে মাশকিল শহরের স্বাস্থ্যকেন্দ্রের প্রধান মোহাম্মদ আশরাফ জানান। বেলুচিস্তানের পাঞ্জগুর জেলায় একটি মাটির ঘর ধ্বসে পড়ে তিন নারী ও দুটি শিশু নিহত হয় বলে কোয়েটার দূযোর্গ ব্যবস্থাপনা কর্মকর্তা আলি ইমরান জানান।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, মাশকিলে ভূমিকম্প দূর্গতদের মধ্যে তাবু, ওষুধ ও চিকিৎসক পাঠাতে তারা হেলিকপ্টার ব্যবহার করছে ও দূর্গত স্থানে সেনা মোতায়েন করেছে।

তবে ইরানের সাভারান এলাকার এক কর্মকর্তা ভূমিকম্পে ৬-৭ জন আহত হয়েছে বলে জানান।তাছাড়া, সাভারান এবং গাস্ত শহরের কাছে কয়েকটি গ্রামে বেশকিছু বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান তিনি।

উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ধ্বংসস্তুপে আটকা পড়া জীবীতদের সন্ধান করছে।

ভূমিকম্পে নয়া দিল্লির উচু দালানগুলো কেঁপে ওঠে বলে রয়টার্স জানায়। মধ্যপ্রাচ্যজুড়েও ভূমিকম্পটি অনুভূত হয়।

পাকিস্তানের করাচি, কোয়েটাসহ ভারতের রাজধানী নয়াদিল্লি ভূমিকম্পে প্রকম্পিত হয়।ঘরের বাইরে বেরিয়ে আসে আতঙ্কিত লোকজন।কাতার এবং দুবাইয়েও লোকজন ভূকম্পনের আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।

গত ৪০ বছরের মধ্যে ইরানে এটি সবচেয়ে বড় ভূমিকম্প।জাহেদান শহরে ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে আসে মানুষ।বিচ্ছিন্ন হয়ে যায় এলাকার সব যোগাযোগ ব্যবস্থা।

গত ৯ এপ্রিল দক্ষিণ-পশ্চিম ইরানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৩৭ জন নিহত এবং ৮৫০ জন আহতের ঘটনার পর আবার এ ভূমিকম্প হল। ।