২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আফগানিস্তানে গৃহযুদ্ধ এড়াতে শান্তিচুক্তি জরুরি’

আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর গৃহযুদ্ধ এড়াতে তালেবানদের সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছানো প্রয়োজন বলে মত দিয়েছেন যুক্তরাজ্যের এমপিরা।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 12:35 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

যুক্তরাজ্যের ডিফেন্স সিলেক্ট কমিটি বলেছে, ২০১৪ সালের শেষ দিকে ব্রিটিশ সেনারা চলে যাওয়ার পর আফগানিস্তাকে সচল রাখার একটা দায়িত্ব রয়েছে যুক্তরাজ্যের।

প্রতিরক্ষমন্ত্রী ফিলিপ হামন্ড বিবিসি কে বলেন, আফগানিস্তানের ভবিষ্যৎ কি হবে সে ব্যাপারে কিউই নিশ্চয়তা দিয়ে কিছু বলতে পারে না।

এ পর্যন্ত আফগানিস্তানে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা না গেলেও উল্লেখযোগ্য কিছু অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেন ফিলিপ।

তবে ডিফেন্স কমিটি করেকটি এলাকায় আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনীর (এএনএসএফ)কাজের সক্ষমতায় কিছু ফাঁক থাকার কথা উল্লেখ করেছে।কমিটির চেয়ারম্যান জেমস আর্বুহনত বলেছেন, অনেকেই আফগানিস্তানে গৃহযুদ্ধ দেখা দেয়ার আশঙ্কা উড়িয়ে দেননি। বিবিসি কে তিনি বলেন, কিছু মানুষ মনে করে আফগানিস্তানে গৃহযুদ্ধ দেখা দেয়ার আশঙ্কা ৫০-৫০।এ পরিস্থিতি এড়ানোটা অান্তর্জাতিক সম্প্রদায়ের ওপর যতটা না নির্ভর করছে তার চেয়ে বেশি নির্ভর করছে আফগান জনগণের নিজেদের ওপর। ২০১৪ সালের শেষ দিকে ব্রিটিশ সেনাদের আফগানিস্তান থেকে সরিয়ে নিয়ে আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের হাতে নিরাপত্তার দায়িত্ব দেয়ার পরিকল্পনা রয়েছে যুক্তরাজ্যের। জেমস বলেন, যুদ্ধ শেষে এক ধরনের সম্প্রীতি প্রতিষ্ঠা করা প্রয়োজন।আর এজন্য তালেবানসহ নারী ও আদিবাসীদের মতো সমাজের সব শ্রেণীর মানুষকেই এ প্রক্রিয়ায় সামিল করা জরুরি। তাছাড়া, শান্তি স্থাপনের এ প্রক্রিয়ায় তালেবানদের সঙ্গে আলোচনায় বসা ছাড়া আর তেমন কোনো বিকল্পও নেই বলে জানিয়েছেন ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের শান্তি অধ্যয়ন বিভাগের অধ্যাপক পল রজারস।