২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে নেটো হামলায় শিশুসহ নিহত ১২

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের শিগালে নেটো বিমান হামলায় ১০ শিশু ও দুই নারীসহ ১২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।আহত হয়েছে আরো ৬ নারী।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 01:27 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

নিহতরা সব ঘরের ভেতরেই মারা গেছে বলে বিবিসি কে জানিয়েছে গ্রামবাসী ও কর্মকর্তারা।

মার্কিন ও আফগান বাহিনীর একটি অভিযানের সহায়ক হিসাবে বিমান হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে নেটো।তবে বেসামরিক নাগরিক নিহত হওয়ার কোনো খবর তারা পায়নি বলে জানায়।


শনিবারের এ বিমান হামলায় ৮ তালেবান জঙ্গিও নিহত হয়েছে বলে জানিয়েছেন এক স্থানীয় কর্মকর্তা।


মার্কিন ও আফগান বাহিনীর একটি বড় ধরনের অভিযানে নেটো বিমানের সহায়তা চাওয়া হয়েছিল বলে জানান তিনি।


আদিবাসী বায়োজ্যোষ্ঠ হাজি মালিকা বিবিসি কে বলেন, শনিবার সকালে লড়াই শুরু হয়ে গত ৭ ঘন্টা ধরে চলেছে।উভয়পক্ষে ব্যাপক গুলিবিনিময় হয়েছে।