২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিল নাড়ুকে শ্রীলঙ্কার ট্রেড ইউনিয়নের হুমকি

ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তামিল নাড়ুতে শ্রীলঙ্কার প্রধান বন্দর দিয়ে প্রায় ২শ’ কোটি ডলারের আমদানি-রফতানি বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে লঙ্কার ট্রেড ইউনিয়নগুলো।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 07:59 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

বুধবার তারা এই হুমকি দিয়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়।

শ্রীলঙ্কার সরকারপন্থী ট্রেড ইউনিয়ন জোট ‘বন্দর সংহতি রক্ষা সংস্থা’ নামে কলম্বো বন্দরের প্রধান ফটকের সামনে প্রতিবাদ-বিক্ষোভ করেছে।

সংস্থাটির আহ্বায়ক সঞ্জয় কুমারা ওয়েলিগামা সংবাদমধ্যমকে জানান, তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা ও অন্যান্য রাজনীতিক যারা সাম্প্রতিক সময়ে ভারতীয় সরকারকে শ্রীলঙ্কার সরকারের মানবাধিকার প্রতিবেদনের বিষয়ে শক্ত অবস্থান গ্রহণের জন্য প্ররোচিত করছে এই আন্দোলন তাদের প্রতি হুঁশিয়ারি।

শ্রীলঙ্কার সাথে ভারতের প্রায় ৫শ’ কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যের ৪০ শতাংশ বিনিময়ই তামিল নাড়ু দিয়ে সম্পন্ন হয়ে থাকে।