২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে তেল ট্যাংকারে বোমায় নিহত ৯

ইরাকে তিকরিতের একটি সরকারি কম্পাউন্ডে জঙ্গিরা সোমবার বিস্ফোরকভর্তি একটি তেল ট্যাংকার উড়িয়ে দেয়ায় অন্তত ৯ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 01 Apr 2013, 02:43 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।তবে আল-কায়েদা সংশ্লিষ্ট সুন্নি মুসলিম জঙ্গিরা দেশটির শিয়া-নেতৃত্বাধীন সরকারকে দুর্বল করতে উঠেপড়ে লেগেছে। সোমবার জঙ্গিরা বাগদাদের ১৫০ কিলোমিটার উত্তরে তিকরিতের মধ্যাঞ্চলে তেল ট্যাংকারটি সরকারের প্রশাসনিক কার্যালয় হাউজিং কম্পাউন্ডে নিয়ে যাওয়ার ১৫ মিনিট পর বিস্ফোরণ ঘটায়। সরকারি কার্যালয়গুলোতে প্রতিদিন সকালে গ্যাস ও তেলবাহী ট্রাক জ্বালানি সরবরাহ করতে আসে। সেকারণে ঘটনাস্থলে থাকা পুলিশ ওই তেলের ট্যাংকারটিকে সন্দেহ করেনি বলে ধারণা করা হচ্ছে।