তাইওয়ানে ৬.১ মাত্রার ভূমিকম্প
প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো তাইওয়ান। ভূমিকম্পটির মাত্রা ছিল নূন্যতম ৬ দশমিক ১। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো বিবরণ পাওয়া যায়নি।
বুধবার সকালে ভূমিকম্পটি হয়েছে বলে তাইওয়ানে কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার রেকর্ডে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৩ বলে ধরা পড়েছে। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল তাইওয়ানের মধ্যাঞ্চলীয় এলাকার কাছাকাছি মাটির ১৫ কিলোমিটার গভীরে।
ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প হয়। সেপ্টেম্বর, ১৯৯৯ এ ৭ দশমিক ৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে ২ হাজার ৪শ’ মানুষের মৃত্যু ও ৫০ হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছিল।
