২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগরাম কারাগার আফগানদের কাছে হস্তান্তর

বাগরাম কারাগার আফগানিস্তানের কাছে হস্তান্তর করেছে মার্কিন বাহিনী।এটিই ছিল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন একমাত্র বন্দিশিবির। যেটি নিয়ে দু’দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল।

রয়টার্স

.

রয়টার্স

Published : 25 Mar 2013, 11:23 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

ঘাঁটিটি হস্তান্তরের মধ্য দিয়ে সে বিরোধের অবসান হল।বাগরাম কারাগারেই হস্তান্তর অনুষ্ঠান হয়েছে।হস্তান্তরের পর এর নতুন নামকরণ হয়েছে পারওয়ানের ‘আফগান ন্যাশনাল ডিটেনশন ফ্যাসিলিটি’।

এ শিবিরের বন্দিদের মধ্যে বিপজ্জনক কয়েকজন বন্দিরে ব্যাপারে দুপক্ষের সিদ্ধান্ত নিতে দেরী হওয়ার কারণে হস্তান্তর প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে বিলম্ব হয়েছে।

বন্দিশিবিরটি একসময় আফগানিস্তানে নেটো নেতৃত্বাধীন বৃহত্তম সামরিক বাগরাম বিমান ঘাঁটিতে ছিল।যার অবস্থান রাজধানী কাবুল থেকে ৪০ কিলোমিটার দূরে।আর এখন নতুন পারওয়ান স্থাপনাটি গড়ে তোলা হয়েছে কয়েকমাইল দূরে।এতে রয়েছে ২০১০ সালের বন্দিরা।যাকে বলা হয়, ‘আফগানিস্তানের গুয়ান্তানামো’ কারাগার।

আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা বাহিনীর কাছে দেশের নিরাপত্তাভার হস্তান্তরের সামগ্রিক প্রক্রিয়ায় বাগরাম ঘাঁটি হস্তান্তর গুরুত্বপূর্ণ পদক্ষেপ।আফগানিস্তানে নিয়োজিত নেটো কমান্ডার জেনারেল ডানফোর্ড বলেছেন, “এ হস্তান্তর ঘটনার মধ্য দিয়ে আরো আত্মনির্ভরশীল, শক্তিশালী এবং সার্বভৌম আফগানিস্তানেরই প্রকাশ ঘটেছে।”


গত মার্চে যুক্তরাষ্ট্র বেশির ভাগ বন্দির দায়িত্বই হস্তান্তর করতে রাজি হয় এবং গত সেপ্টেম্বরেই মূলত হস্তান্তর আনুষ্ঠান করে।কিন্তু বন্দিশিবিরটি হস্তান্তর হলে কয়েকজন বন্দি মুক্তি পেয়ে যেতে পারে এমন আশঙ্কার কারণে তখন এর পরিপূর্ণ হস্তান্তর প্রক্রিয়া শেষ করা যায়নি।
ফলে প্রাথমিক হস্তান্তর চুক্তির পরও এটি মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণেই থেকে গিয়েছিল।পরবর্তীতে গত সপ্তাহে পেন্টাগন বাগরাম ঘাঁটি হস্তান্তরের চূড়ান্ত চুক্তি হওয়ার কথা জানায়।