২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২৫

নাইজেরিয়ার পূর্বাঞ্চলীয় আদামাওয়া রাজ্যের একটি শহরে বন্দুকধারীদের অতর্কিত হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। বন্দুকধারীরা একটি কারাগার, একটি থানা, একটি ব্যাংক ও একটি পানশালায় হামলা চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 05:44 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

শুক্রবার ক্যামেরুন সীমান্তের নিকটবর্তী গানি শহরে এ হামলার ঘটনা ঘটেছে বলে শনিবার জানিয়েছে পুলিশ।

কোনো পক্ষ হামলার দায়িত্ব স্বীকার না করলেও কট্টর ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠি বোকো হারাম এ হামলার জন্য দায়ী বলে ধারণা করছে পুলিশ।

বিবিসি প্রকাশিত সংবাদে আদামাওয়া রাজ্য পুলিশ প্রধান মোহাম্মদ ইব্রাহিমের বলেন, “গানি হামলায় এ পর্যন্ত ২৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে কারাবন্দীদের এক তত্ত্বাবধায়ক, এক পুলিশ সদস্য ও এক রাজনীতিক রয়েছেন।”

বোমা, মেশিনগান ও রকেট চালিত গ্রেনেড সজ্জিত বন্দুকধারীরা কারাগারের অসংখ্য বন্দিকে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিহতদের মধ্যে সাত জনকে পানশালায়, ছয়জনকে ব্যাংকের কাছে ও অন্যান্যদের শহরের বিভিন্ন জায়গায় হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ইব্রাহিম।

আক্রান্ত ব্যাংকে থেকে কি পরিমাণ অর্থ লুট করা হয়েছে তা শেষ খবর পাওয়া পর্যন্ত জান যায়নি।

অপর একটি ঘটনায় শনিবার উত্তরাঞ্চলীয় কানো শহরে বোমা বিস্ফোরিত হয়ে সন্দেভাজন দুজন আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলার আগেই শরীরে বহন করা বোমা বিস্ফোরিত হয়ে গেলে তাদের মৃত্যু হয়।

নাইজেরিয়ার মুসলিম অধ্যুষিত উত্তরাঞ্চলে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বলে জানিয়েছে বোকো হারাম।