২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিতে আল-কায়েদা নেতা জাইদ নিহত

মালিতে এক শীর্ষ আল কায়েদা কমান্ডারকে হত্যার কথা নিশ্চিত করেছে ফরাসি সরকার।

রয়টার্স

.

রয়টার্স

Published : 23 Mar 2013, 04:19 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

বিবিসির এ খবর দিয়েছে।

এলিজি প্রেসিডেন্ট প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়, “আবু জাইদের নিহত হওয়ার বিষয়টি ফ্রান্সের প্রেসিডেন্ট নিশ্চিত করছেন। ফেব্রুয়ারির শেষ দিকে উত্তর মালির আদরার দাস ইফোগাস (পাহাড়ে) ফরাসি সেনাবাহিনী হামলায় তিনি নিহত হন।”

বিবৃতিতে আরো বলা হয়, একিউআইএম’র একজন শীর্ষস্থানীয় নেতার মৃত্যুর মধ্য দিয়ে ওই অঞ্চলে সন্ত্রাস বিরোধী যুদ্ধ আরো একধাপ এগিয়ে গেলো। তবে অপর নেতা মোখতার বেলমোখতারের ভাগ্যে কী ঘটেছে সে বিষয়ে কিছুই বলা হয়নি।

এর আগে ‘লো মঁদ’ পত্রিকা জানিয়েছিল, ডিএনএ নমুনা পরীক্ষায় আল কায়েদা ইসলামিক মাগারেবের (একিউআইএম) কমান্ডার আব্দেল হামিদ আবু জাইদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে চলতি মাসের শুরুতে আফ্রিকার অপর দেশ ‘চাদে’র সেনাবাহিনী দাবি করেছিল, ফেব্রুয়ারি মাসে জঙ্গি নেতা মোখতার বেলমুখতারসহ আবু জাইদকে তারা হত্যা করেছে।

চাদের সেনাবাহিনী মালিতে ফ্রান্সের সেনাবাহিনীর সহযোগী হয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।