পাকিস্তানের জাফরাবাদে বোমা বিস্ফোরণ, নিহত ৬
জরুরি ও উদ্ধারকারী দল বিস্ফোরণস্থলে পৌঁছেছে এবং নিহতের সংখ্যা আরো বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছে।
বেলুচিস্তানের জাফরাবাদ জেলায় শুক্রবার এক বিস্ফোরণে ২ শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্ততপক্ষে ২৪ জন।
পুলিশের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, রাস্তার পাশে রাখা একটি রিক্সায় পেতে রাখা বোমার বিস্ফোরণে জনাকীর্ণ ওই স্থানে হতাহতের এই ঘটনা ঘটেছে।
বিস্ফোরণে প্রায় ১২ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
জরুরি ও উদ্ধারকারী দল বিস্ফোরণস্থলে পৌঁছেছে এবং নিহতের সংখ্যা আরো বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
আহতদের জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. মুহাম্মাদ সালেম বলেন, “২ শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। তাদের লাশ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।”
