ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ৯
ইরাকের শিয়া মুসলিম অধুষ্যিত দক্ষিণাঞ্চলে একটি বাস টার্মিনালে রোববার গাড়ি বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হামলার দায় কেউ স্বীকার করেনি।তবে সুন্নি মুসলিম বিদ্রোহীরা ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকারকে ক্ষুন্ন করার চেষ্টায় এ বছর হামলা জোরদার করেছে। বসরার ২০ কিলোমিটার উত্তরে গারমাত আলি শহরের কাছে বোমা বিস্ফোরণ ঘটে।
পুলিশ হামলায় ৯ জন নিহত হওয়া ছাড়াও বাস ড্রাইভারসহ আরো অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে। তবে প্রাদেশিক নিরাপত্তা কমিটির প্রধান আলি ঘানিম আল-মালিকি নিহতের সংখ্যা ১০ বলে জানিয়েছেন।
বসরায় সরকারি অফিসের গাড়ি পার্কিং এর জায়গায় আরেকটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটেছে।এতে দুইজন আহত হয়।
যুক্তরাষ্ট্রের সেনারা এক বছর আগে ইরাক ছেড়ে চলে যাওয়ার পর দেশটির ক্ষমতা ভাগাভাগির সরকার অচল হয়ে পড়ে। শিয়া প্রধানমন্ত্রী নূরি আল মালিকি সুন্নিদের কাছ থেকে বিক্ষোভের সম্মুখীন হচ্ছেন।
