২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়ায় নতুন সরকার ঘোষণা

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি দেশটির বিরোধীদলীয় নেতা চোকরি বেলাইদ নিহত হবার পর থেকে দেশটিতে আবারও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ হত্যাকা-ের প্রতিবাদে তীব্র গণআন্দোলনের মুখে দেশটির জোট সরকারের পতন ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র: বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2013, 08:14 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

দীর্ঘ সংলাপের পর তিউনিসিয়ায় নতুন ইসলামিক-নেতৃত্বাধীন সরকার ঘোষণা করেছেন দেশটির অস্থায়ী প্রধানমন্ত্রী আলি লারায়েধ। শুক্রবার জাতীয় টিভিতে তিনি এ ঘোষণা দেন।

নতুন সরকারের সদস্যদের নাম এবং সরকারের কর্মসূচির সারসংক্ষেপ প্রেসিডেন্ট মোনসেফ মারজুকির কাছে পেশ করেছেন বলে জানিয়েছেন লারায়েধ।

নতুন সরকার পরিচালনা করবে প্রেসিডেন্টের নেতৃত্বাধীন ও মধ্য-বামপন্থি দল সমর্থিত ক্ষমতাসীন এন্নাহদা পার্টি।

দীর্ঘ সংলাপের পর তিউনিসিয়ার নতুন সরকার গঠনে ঐকমত্য হয় বলে জানিয়েছেন আলি লারায়েধ। দেশটির প্রেসিডেন্ট হিসেবে মোনসেফকে শুক্রবার মনোনীত করে নতুন সরকারের সদস্যরা। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি দেশটির বিরোধীদলীয় নেতা চোকরি বেলাইদ নিহত হওয়ার পর থেকে দেশটিতে আবারও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ হত্যাকা-ের প্রতিবাদে তীব্র গণআন্দোলনের মুখে দেশটির জোট সরকারের পতন ঘটে। বিরোধীদলীয় নেতা বেলাইদ নিহত হওয়ার পর প্রশাসনে নিরপেক্ষ নীতি নির্ধারক নিয়োগে ব্যর্থ হওয়ায় দেশটির নির্বাচিত প্রধানমন্ত্রী হামাদি জেবালি পদত্যাগ করেছিলেন। পরে তার স্থলাভিষিক্ত হন লারায়েধ। তিউনিসিয়ায় ২০১১ সালে তীব্র গণআন্দোলন হয় যার প্রেরণায় আরব বিশ্বের অন্যান্য রাষ্ট্রে গণআন্দোলনের সূচনা হয়। পরবর্তী সময়ে এই আন্দোলনের ধারাবাহিকতাকে ‘আরব বসন্ত’ নামে অভিহিত করা হয়। সেই ‘আরব বসন্ত’র পর তিউনিসিয়ার বিরোধীদলীয় নেতা চোকরি বেলাইদ তার নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এটি আরব বসন্তের পর তিউনিসিয়ায় প্রথম রাজনৈতিক হত্যাকা-। এ হত্যাকা-ে জড়িত অভিযোগে ইতোমধ্যে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।