২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় নির্বাচনী দিনে সহিংসতায় নিহত ১৫

কেনিয়ায় ২০০৭ সালের সহিংসতাপূর্ণ বিতর্কিত নির্বাচনের পর সোমবার প্রেসিডেন্ট নির্বাচনের দিনে উপকূলীয় এলাকাগুলোতে নতুন করে সহিংসতায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 04 Mar 2013, 10:49 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

সকাল ৬ টায় ভোট গ্রহণ শুরুর মাত্র কয়েকঘণ্টা আগে উপকূলীয় অঞ্চলগুলোতে অন্তত ৯ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে।নিহত হয়েছে ৬ হামলাকারীও।

আঞ্চলিক পুলিশ প্রধান অ্যাগ্রে আদোলি একথা বলেছেন।তিনি এর আগে নিহতের সংখ্যা ১৭ উল্লেখ করেছিলেন।

২০০৭ সালের ডিসেম্বরে বিতর্কিত নির্বাচনকে ঘিরে কয়েক সপ্তাহের রক্তক্ষয়ের পর সোমবার দেশটিতে প্রথম নতুন সংবিধানের আওতায় নির্বাচন হচ্ছে।

আগেরবার নির্বাচরে ভোট ডাকাতির দাবিতে জাতিগত ও রাজনৈতিক সহিংসতায় ১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল।

এবারের নির্বাচনে জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হলেও মোম্বাসার কাছে হামলায় অন্তত ৫ পুলিশ নিহত হয়।

উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ওপর দুটো ভিন্ন হামলা হয়েছে। এর একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকর্মীরা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

মোম্বাসা থেকে আধঘণ্টার পথের দূরত্বের চ্যাংগামওয়ে এলাকায় ভোরের দিকে কয়েকজন হামলাকারীসহ ৬ জন নিহত হয়।অন্যদিকে, মোম্বাসার উত্তরে কিলিফি শহরে গুলিবিদ্ধ ৬ জনের মধ্যে দুজন বেসামরিক নাগরিক বলে জানা গেছে।

তবে মোম্বাসার চারপাশের এ সমস্ত হত্যার ঘটনা নির্বাচন-সংশ্লিষ্ট কি না তা এখনো স্পষ্ট নয়।

সহিংসতার মধ্যেই দেশজুড়ে ভোটকেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারের লম্বা লাইন।২০০৭ সালের মতো সহিংসতায় লিপ্ত না হওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা।