২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহীদের কবলে সিরিয়ার পুলিশ একাডেমি

শনিবার প্রকাশিত একটি ভিডিওতে বিদ্রোহীদেরকে খান আল-আসাল কম্পাউন্ডে ঢুকে পড়তে দেখা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 11:28 AM

Updated : 23 Aug 2022, 10:18 AM

রোববার ভোরে বিদ্রোহীরা পুলিশ একাডেমীর বেশিরভাগই দখল করে নেয় বলে জানিয়েছে আন্দোলনকর্মীরা। এ একাডেমি দখলের জন্য ৮ দিনব্যাপী সংঘর্ষে ১২০ সেনা ও পুলিশসহ প্রায় ২শ’ যোদ্ধা ও সেনা নিহত হয়েছে বলে জানান ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এর কর্মকর্তা রমি আব্দুল রহমান। উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে যোদ্ধারা একটি বন্দিশালাও দখল করেছে বলে জানিয়েছে অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এ খবরের কোনোটিই নিরপেক্ষসূত্রে নিশ্চিত হওয়া যায়নি।তবে পরবর্তীতে আলেপ্পোয় পুলিশের এক সূত্র নিশ্চিত করে জানিয়েছে যে, একাডেমির অধিকাংশই বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী আলেপ্পোর দক্ষিণপুবের একটি গ্রাম দখল করে ওই শহর অভিমুখী একটি সরবরাহ পথ আবার সচল করার ঘোষণা দেয়ার পরদিনই পুলিশ একাডেমিতে বিদ্রোহীদের অগ্রযাত্রার এ খবর এল।