২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোসনি মুবারকের পুনর্বিচার ১৩ এপ্রিল

মিশরের আপিল আদালত ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের পুনর্বিচারের এ দিন ধার্য করেছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 03 Mar 2013, 10:38 AM

Updated : 23 Aug 2022, 10:18 AM

২০১১ সালে মিশরে সরকারবিরোধী আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদেরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।ওই আন্দোলনেই ক্ষমতাচ্যুত হয়েছিলেন মুবারক।দমনাভিযানে নিহত হয়েছিল প্রায় ৮৫০ মানুষ।

গত বছর জুনে বিক্ষোভকারী হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর যাবজ্জীবন কারাদণ্ড হয় মুবারকের।এছাড়াও দুর্নীতির অভিযোগে ৫ ও ১২ বছরের সাজা হয় তার।

সাজার বিরুদ্ধে মুবারকের আপিলের পর আদালত তা গ্রহণ করে জানুয়ারিতে তাকে পুনর্বিচারের নির্দেশ দেয়।

৮৪ বছর বয়স্ক মুবারক সম্প্রতি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।

মুবারকের পাশাপাশি তার স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল আদলিকেও পুনর্বিচার করা হবে বলে আদালত প্রধানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে মেনা বার্তা সংস্থা।

এছাড়া, জুনে খালাস পাওয়া মুবারকের ২ ছেলে জামাল এবং আলাকেও দুর্নীতির অভিযোগে ফের বিচার করা হবে।

দ্বিতীয়বারের বিচারে কঠোর সাজা নাও হতে পারে। তবে সর্বোচ্চ শাস্তি হিসাবে আসামির যাবজ্জীবন কারাদণ্ড এমনকি খালাসও হয়ে যেতে পারে।