২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বাজেটে ব্যয় বৃদ্ধি, ধনীদের ওপর কর

ভারতে সরকারি ব্যয় অপ্রত্যাশিতভাবে বাড়িয়ে এবং ধনীদের ওপর নতুন করারোপের মধ্য দিয়ে মন্দা অর্থনীতিতে গতি সঞ্চরের চেষ্টা নেয়া হয়েছে ২০১৩/১৪ অর্থবছরের বাজেটে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 28 Feb 2013, 11:41 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

ভারতের বাজেটে ব্যয় বৃদ্ধি, ধনীদের ওপর কর

২০১৩/১৪ অর্থবছরের বাজেটে অপ্রত্যাশিতভাবে ব্যয় বাড়িয়েছেন ভারতের অর্থমন্ত্রী পালানিয়াপ্পন চিদাম্বরম।

বৃহস্পতিবার প্রকাশিত বাজেটে সরকারি ব্যয় ১৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দেন তিনি।

একইসঙ্গে দেশের ধনী এবং বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর নতুন করে করারোপ করে আর্থিক ঘাটতি কমিয়ে আনার অঙ্গীকার করেছেন তিনি।

তাছাড়া, ক্রমবর্ধমান বৈদেশিক বিনিয়োগই ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করার চাবিকাঠি বলে তিনি মন্তব্য করেন।

ভারতে আর্থিক বৃদ্ধির নি¤œহার এবং ঘাটতির কারণে অনেক বিশ্লেষকই বাজেটে সরকারি ব্যয় কাটছাঁটের ঘোষণা আসতে পারে বলে উদ্বিগ্ন ছিলেন। কয়েকবছরের মধ্যে এবারই ভারতে সবচেয়ে কৃচ্ছ্র বাজেট হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছিল।

কিন্তু দেখা গেল এর উল্টোটাই। চিদাম্বরম বলেছেন, শুধুমাত্র ব্যয় কাটছাঁট করলেই যে তা অর্থনীতি ঘুরে দাঁড় করানোয় ফলদায়ক হবে তা নয়।

তিনি আরো বলেন, আর্থিক ঘাটতির বিষয়টি “বড় ধরনের উদ্বেগ” বটে। সরকার এক্ষেত্রে রাজস্ব আয় বাড়িয়ে ঘাটতি কমানোর চেষ্টা করবে। এভাবে আগামী অর্থবছরের শুরুতেই ঘাটতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

তাছাড়া, রাজস্ব আয় বাড়ানোর অন্য উপায় হিসাবে চিদাম্বরম ১০ কোটি রুপির বেশি আয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ১ কোটি রুপির বেশি আয়ের ব্যক্তিবিশেষের ওপর অতিরিক্ত করারোপের ঘোষণা দিয়েছেন।

এ সমস্ত পদক্ষেপের ফলে সরকার বাড়তি ব্যয়ের বোঝা মাথায় নিয়েও আর্থিক ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।