বিদেশে নিহত ও আত্মহত্যাকারী ভারতীয় ১০২
বিদেশে বসবাসকারী ভারতীয়দের মধ্যে ২০১২ সালে ৫২ জন নিহত ও ৫০ জন আত্মহত্যা করেছেন। দেশটির লোকসভা বুধবার এই তথ্য জানিয়েছে।
২০১০ সালে বিদেশে বসবাসকারী ৫৮ জন ভারতীয় নিহত ও ৫৫ জন আত্মহত্যা করেছিল।
বিদেশের মাটিতে নিহত ও আত্মহত্যার এই সংখ্যা ২০১১ সালে কমলেও ২০১২ সালে আবার বেড়ে যায়।
২০১১ সালে ৩৮ জন নিহত হয়েছিল এবং ৫৬ জন আত্মহত্যা করেছিল।
তবে এই পরিসংখ্যানের পরেও এ ধরনের মৃত্যুর ঘটনা বাড়ছে না বলেই মনে করছে ইন্ডিয়ান অ্যাফেয়ার্স মন্ত্রী বেয়ালার রাভি।
লোকসভায় এক প্রশ্নের জবাবে তিনি এই পরিসংখ্যান তুলে ধরেন।
তবে বিদেশের মাটিতে নিহত ও আত্মহত্যাকারীদের লাশ দেশে ফেরত আনার ক্ষেত্রে বিলম্বের ব্যাপারে তিনি বিদেশের স্থানীয় আইন কিংবা স্পন্সরদের অসহযোগিতাকে দোষারোপ করেন তিনি।
বিদেশে হত্যাকাণ্ডের শিকার বা দুর্ঘটনায় মৃত্যুবরণকারী ভারতীয়দের সম্পর্কে এই আলোচনায় এই বিষয়টি উঠে এসেছে।
