চেক প্রজাতন্ত্রেও খাবারে ঘোড়ার মাংস
ইউরোপের একের পর এক দেশে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির কেলেঙ্কারির মধ্যে এবার চেক প্রজাতন্ত্রে আইকেইএ কোম্পানির মিটবল পরীক্ষায়ও পাওয়া গেল ঘোড়ার মাংস।
আইকেইএ’ গ্রুপের জন্য সুইডেনে এ মিটবলগুলো তৈরি কেরা হয়েছে বলে জানিয়েছে চেক প্রজাতন্ত্রের খাদ্য পরীক্ষকরা।
ঘোড়মাংস কেলেঙ্কারি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কৃষিমন্ত্রীরা ব্রাসেলসে বৈঠকে বসার সময়টিতে নতুন এ কেলেঙ্কারির খবর এল।
চেক প্রজাতন্ত্রে খাবারে ঘোড়ার মাংস ধরা পড়ার পর আইকেইএ ১৪ টি ইউরোপীয় দেশে মিটবল বিক্রি বন্ধ করেছে।এ সমস্ত মিটবল যুক্তরাজ্য, ফ্রান্স এবং পর্তুগালসহ বহু দেশে বিক্রি হয়ে থাকে।
চেক খাদ্য পরীক্ষকরা বনো শহরে আইকেইএ প্রতিষ্ঠানের ‘গরু ও শুকরের মাংসের মিটবল’ লেখা একটি প্যাকেট নমুনা হিসাবে নিয়ে ডিএনএ পরীক্ষা চালিয়ে ঘোড়ার মাংসের সন্ধান পেয়েছে।
গত মাসে ইউরোপজুড়ে গরুর মাংসের বদলে ঘোড়ার মাংস বিক্রি নিয়ে কেলেঙ্কারি ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে চেক প্রজাতন্ত্র সর্বসাম্প্রতিক এ পরীক্ষা চালাল।
এর আগে ওই অঞ্চলে ভোগ্যপণ্য পক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান নেসলে ও ফিনডাসের পণ্যে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস সরবারহের প্রমাণ পাওয়া যায়।
গত মাসে ইউরোপের দেশগুলোতে প্রক্রিয়াজাত মাংস ও বার্গারের মত মাংসযুক্ত পণ্যগুলোর মধ্যে ঘোড়ার মাংসের উপাদান পাওয়া যায়। ওইসব পণ্যে মূলত: গরু বা শুকরের মাংস থাকার কথা।
এরপর থেকে একে একে ইউরোপের ১৬টি দেশে ঘোড়ার মাংস কেলেঙ্কারি ছড়িয়ে পড়ে।
যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে সর্বপ্রথম এ কেলেঙ্কারি ধরা পড়ার পর ইউরোপের সুপার মার্কেটগুলো থেকে মাংসজাতীয় পণ্য প্রত্যাহার করা হচ্ছে।
